ABNEWS - online news portal

Header
collapse
...
Home / Latest News / বেগম জিয়ার মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাবের শোক

বেগম জিয়ার মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাবের শোক

2025-12-30  AB NEWS UK  844 views

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র সভাপতি শাকির হোসাইন ও সাধারণ সম্পাদক তৌহিদুল করিম মুজাহিদ।

বুধবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।  এই সংকটময় মুহূর্তে মহান আল্লাহ তায়ালা তাদেরকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দিন।

নেতৃবৃন্দ বেগম জিয়ার অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তাঁর মতো নেত্রী বাংলাদেশে আর হবে না। জাতি তাঁর শ্রেষ্ঠ সন্তান হারালো। 
পুরো দেশ আজ শোকে মুর্হমান উল্লেখ করে নেতৃবৃন্দ সবাইকে দোয়া করার আহ্বান জানান ।


Share: