লন্ডনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রেসক্লাব ইউকে বনাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন ইউকের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ।
৮ আগস্ট মাইল এন্ড লেইজার সেন্টার ফুটবল গ্রাউন্ডে আয়োজন করা হয় এই ম্যাচের। ম্যাচে ২ গোল করে বাংলাদেশ প্রেসক্লাব টিম। উত্তেজনাপূর্ণ ম্যাচে এক গোল ফেরত দেয় জাহাঙ্গীরনগর এলামনাই। তবে পুরো ম্যাচে উভয় দলই ভালো পারফর্ম করেছে।

পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন ইউকের ফাউন্ডিং মেম্বার সেক্রেটারি পারভেজ মল্লিক,
সিনিয়র সহ-সভাপতি ওয়াকারুল ইসলাম, প্রাক্তন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীম আল রাজী,
কোষাধ্যক্ষ বুলবুল আহমদ, সিনিয়র সহ সম্পাদিকা মাহবুবা জেবিন, ব্যারিস্টার মাহাবুবুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তৌহিদুল করিম মুজাহিদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রেসক্লাবের স্পোর্টস সেক্রেটারি ফারুক হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি শাকির হোসাইন। এরপর দুই দলের কাছে ট্রফি তুলে দেয়া হয় এবং প্রত্যেক খেলোয়াড়দের দেয়া হয় মেডেল।

এসময় বাংলাদেশ প্রেসক্লাবের অফিস সম্পাদিকা ইয়াসমিন জাহানারা, আইন সম্পাদক মাহবুব তোহা, সাংবাদিক হাসান জাবেদ, পাবলিকেশন্স সেক্রেটারি মো. আব্দুল কাদের জিলানী, স্যোশাল মিডিয়া সেক্রেটারি আব্দুল্লাহ তারেক, সদস্য/সদস্যা যথাক্রমে ডালিয়া লাকুরিয়া, সাখাওয়াৎ ইসলাম ফরাজী, মো. সাইফ আহমেদ সুইট, সুস্মিতা জেবিন, জান্নাতুন নেসা চয়ন, রায়হান ভূঁইয়া অন্তর অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।